ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২:৫৭:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মীমের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত: পরীমনি 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ এএম, ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢালিউডের জনপ্রিয় আলোচিত অভিনেত্রী পরীমনি। পর্দায় কিংবা পর্দার বাহিরে আলোচনায় থাকতেই পছন্দ করেন তিনি। ১০ আগস্ট পুত্র সন্তানের মা হয়েছে এই অভিনেত্রী। এরপর থেকে স্বামী-সংসার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন পরী। 

তবে হঠাৎ করেই এই নায়িকার সংসারজীবনকে ঘিরে বেশ কিছু প্রশ্ন ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। যার কারণ অবশ্য পরী নিজেই। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, নির্মাতা রায়হান রাফি এবং অভিনেতা শরিফুল রাজকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। 

পরীর পোস্ট ঘিরে নেটিজেনদের ভেতর চলছে নানান আলোচনার ঝড়। অনেকে ভাবছেন এই বুঝি অভিনেত্রীর সুখের সংসারে আগুন লেগেছে। তিনি নির্মাতা রায়হান রাফিকে উদ্দেশ্য করে লেখেন, ‘রায়হান রাফি সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি।’

অন্যদিকে অভিনেত্রী বিদ্যা সিনহা মীমকে উদ্দেশ্য করে লেখেন, ‘বিদ্যা সিনহা মীম নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত।

এই অভিনেত্রী নিজের স্বামী অভিনেতা শরিফুল রাজকে সতর্ক করে লেখেন, ‘শরিফুল রাজ এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’

কোন ঘটনার প্রেক্ষিতে এই ধরনের পোস্ট ফেজবুকে করেছে এই অভিনেত্রী তা খোলাসা করে কিছু বলেননি। কিন্তু ইঙ্গিতপূর্ন এই পোস্টগুলো হঠাৎই কেন দিচ্ছেন তিনি? এমন প্রশ্নেরই উত্তরের খোঁজে ভক্তদের মাঝে চলছে নানা গুঞ্জন।